মোংলায় শ্রমিক নেতা শাহজাহান শিকারীর ষষ্ঠ মৃত্যু বার্ষিকী পালিত
মোংলার প্রখ্যাত শ্রমিক নেতা, মোংলা বন্দর শ্রমিক সংঘের বারবার নির্বাচিত সভাপতি , মোংলা পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি, মোংলা পোর্ট পৌরসভার সাবেক কমিশনার ও প্যানেল মেয়র, মোংলা উন্নয়ন সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, মোংলা উপজেলা শ্রমিক লীগের সংগ্রামী সভাপতি এ এইচ মিলন শিকারী'র শ্রদ্ধেয় পিতা মরহুম শাহজাহান শিকারী'র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত ।
মোংলা উপজেলা ও পৌর শ্রমিক লীগের পক্ষ থেকে মরহুমের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এক স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।
উক্ত স্মরণসভা ও দোয়া মাহফিলে শ্রমিক লীগের উপজেলা এবং পৌর এর নেতৃবৃন্দ সহ স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

শ্রমিক নেতা শাহাজাহান শিকারীর স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা তার বর্নাঢ্য রাজনৈতিক জীবন এবং মোংলায় আওয়ামী রাজনীতির ধারা পরিবর্তনে তার ভুমিকার কথা তুলে ধরেন ।

উক্ত স্মরণসভায় মোংলার বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ সহ মোংলা উপজেলা ও পৌর শ্রমিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।



