মোংলায় শ্রমিকলীগের সহ-সভাপতির উপর হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ

আজ সন্ধ্যায় মোংলা উপজেলা ও পৌরশ্রমিক লীগের এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে উপজেলা শ্রমিক লীগ এর সহ-সভাপতি মোঃ রাজীবুল আলীম এর উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে । মোংলা শ্রমিক লীগের অফিসিয়াল ফেসবুক পেজে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ।


সুত্রমতে জানা যায় যে, মোংলা উপজেলা শ্রমিক লীগ এর সংগ্রামী সহ-সভাপতি মোঃ রাজীবুল আলীমকে গত ৩১/০১/২০২৩ তারিখ আনুমানিক বেলা ১০ টা থেকে ১২ টার মধ্যে ৪ (চার) বার দুবৃত্তকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে।

খুলনা মেডিকেলে চিকিতসাধীন রাজীবুল আলীম।



আরো উল্লেখ করা হয়েছে যে, এই হামলাকারী হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ( তিনি বর্তমানে জামিনে আছে) । তার নেতৃত্বে ৩/৪ জন সন্ত্রাসী বেপরোয়াভাবে রাজীবুল আলীমের উপর হামলা করে তাকে গুরুতর জখম করে।

এ সময় আশেপাশের লোকজন ছুটে এলে তাকে রেখে হামলাকারিরা পালিয়ে যায় ।

গুরুতর অবস্থায় রাজীবুল আলীমকে প্রথমে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় । আহতের অবস্থা খারাপ হতে থাকলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ।

বর্তমানে রাজীবুল আলীম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন।



জাতীয় শ্রমিক লীগ, মোংলা উপজেলা ও পৌর শাখার পক্ষ থেকে রাজীবুল আলীমের উপর এই ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ ও ঘৃনা জানানো হয়েছে এবং আক্রমনকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করা হয়েছে।


মোংলা শ্রমিক লীগের ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিঃ


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url