মোংলা পৌর শ্রমিক লীগের ৪ নং- ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আজ ৩রা মার্চ ২০২৩, রোজ শুক্রবার জাতীয় শ্রমিক লীগ মোংলা পৌর শাখার অন্তর্ভুক্ত ০৪ নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । স্থানীয় ০৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ অফিসের সামনের মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 



উক্ত সম্মেলনে মোংলা উপজেলা ও পৌর শ্রমিক লীগের নেতৃবৃন্দসহ স্থানীয় আওয়ামী লীগ ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মোংলা পৌর শ্রমিক লীগের ধারাবাহিক ত্রি বার্ষিক সম্মেলনের অংশ হিসাবে আজ ০৪ নং ওয়ার্ড কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় ।


উক্ত সম্মেলনে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা শ্রমিক লীগের সংগ্রামী সভাপতি জনাব এ এইচ মিলন শিকারী ।


মোংলা পৌর শ্রমিক লীগের সম্মেলন


প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বাবু উদয় শংকর বিশ্বাস ।



সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক বির মুক্তি যোদ্ধা বাবু রঞ্জিত দাস ।


প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক অনিক চৌধুরী ।


উক্ত ৪ নং ওয়ার্ড শ্রমিক লীগের সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা ও পৌর শ্রমিক লীগের নেতৃবৃন্দ সহ স্থানীয় আওয়ামীলীগ এবং সিবিএ এর নেতৃবৃন্দ সহ অন্যান্য নেতৃবৃন্দ


উক্ত সম্মেলনের সভাপতিত্ব করেন মোংলা পৌর শ্রমিক লীগের সংগ্রামী সভাপতি মোঃ ফিরোজ শাহ্‌ ।

mongla-pouro-soromik-league

মোংলা পৌরসভার ৪ নং ওয়ার্ড শ্রমিক লীগ এর আজকের এই সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক হিসাবে দায়িত্ব পালন করেন মোংলা উপজেলা শ্রমিক লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ ফেরদাউস আলম । সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক জনাব মোঃ মাহরুপ আলী হিরা এবং সঞ্চালনায় ছিলেন সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব মোঃ নিশান শিকদার ।

মোঃ আলী হিরা এবং মোঃ নিশান শিকদার 


এ সময় উপস্থিত নেতা কর্মীদের মধ্য হইতে ৪ নং ওয়ার্ড শ্রমিক লীগ এ নেতৃত্ব দিতে ইচ্ছুক সভাপতি, সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায়, মোংলা উপজেলা শ্রমিক লীগের সংগ্রামী সভাপতি জনাব এ এইচ মিলন শিকারী জনমত যাচাই এর জন্য বিষয়টি সম্মেলনে উপস্থিত শ্রমিক লীগের নেতা কর্মীদের কাছে কন্ঠ ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের জন্য দায়িত্ব অর্পন করেন। কন্ঠ ভোটে সভাপতি পার্থী হিসাবে মোঃ মাহরুপ আলী হিরা এবং সাধারণ সম্পাদক প্রার্থী হিসাবে মোঃ নিশান শিকদার এবং সাংগঠনিক সম্পাদক পদে মোঃ সম্রাট হাওলাদার নির্বাচিত হন এবং বিবেচনার জন্য তাদের নাম প্রস্তাব হিসেবে গ্রহণ করা হয়।   

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url