মোংলা পৌর শ্রমিক লীগের ০১ নং- ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আজ ২৫/০২/২০২৩ তারিখে বিকাল ৫ টায় মোংলা পৌর শ্রমিক লীগের ০১ নং- ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে মোংলা উপজেলা ও পৌর শ্রমিক লীগের নেতৃবৃন্দসহ স্থানীয় আওয়ামী লীগ ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


মোংলা পৌর শ্রমিক লীগের ধারাবাহিক ত্রি-বার্ষিক সম্মেলনের অংশ হিসাবে মোংলা পৌর সভার ১নং ওয়ার্ড শ্রমিক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয় ।

উক্ত সম্মেলনের মাধ্যেমে মোংলা পৌর শ্রমিক লীগ ১নং ওয়ার্ড শাখার নতুন কমিটি ঘোষণা করে।

উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোংলা পৌর সভার এক নং ওয়ার্ডের বীর মুক্তি যোদ্ধা ডাঃ আব্দুল লতিফ । প্রধান বক্তা হিসাবে  উপস্থিত ছিলেন মোংলা উপজেলা শ্রমিক লীগের সংগ্রামী সভাপতি এ এইচ মিলন শিকারী । সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক বীর মুক্তি যোদ্ধা বাবু রঞ্জিত দাস এবং  মোংলা পৌর শ্রমিক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক অনিক চৌধুরী ।



মোংলা পৌর শ্রমিক লীগের উক্ত ত্রি বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোংলা পৌর সভার এক নং ওয়ার্ড আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি শিকদার আবুল কালাম । বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলে মোংলা পৌর শ্রমিক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হাই সহ অন্যান্য নেতৃবৃন্দ ।



মোংলা পৌর শ্রমিক লীগের ১নং ওয়ার্ড শ্রমিক লীগের ত্রি বার্ষিক সম্মেলনের সভাপতিত্ব করেন মোংলা পৌর শ্রমিক লীগের সংগ্রামী সভাপতি ফিরোজ শাহ ।  



উক্ত সম্মলনে উপস্থিত নেতা কর্মীদের মাঝে যাচাই বাচাই করে নতুন সভাপতি হিসাবে মোঃ আদবুর সবুর খান  এবং সাধারণ সম্পাদক হিসাবে মোঃ শাহ আলম শেখ  কে দায়িত্ব দিয়ে ৪৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয় ।



উক্ত সম্মলনের সার্বিক তত্বাধনে ছিলেন  সাবেক এক নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও বর্তমানে পৌর শ্রমিক লীগের সহ-সভাপতি আব্দুর রহমান মোল্লা এবং সঞ্চালনায় ছিলেন সাবেক এক নং ওয়ার্ডের সভাপতি  ও বর্তমানে পৌর শ্রমিক লীগের সহ-সভাপতি নাজমুল ইসলাম ডালিম ।




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url