মোংলা শ্রমিক লীগের পৌর শাখার ১ ও ৪ নং ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা
জাতীয় শ্রমিক লীগের অফিশিয়াল ফেসবুক পেজে এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে মোংলা পৌর শ্রমিক লীগের ১ এবং ৪ নং ওয়ার্ড শাখার কমিটি পূর্নগঠনের লক্ষে বিলুপ্ত ঘোষনা করা হয়েছে ।
মোংলা পৌর শ্রমিক লীগের সভাপতি মোঃ ফিরোজ শাহ এবং সাধারণ সম্পাদক অনিক চৌধুরী স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, জাতীয় শ্রমিক লীগ, মংলা পৌর শাখার ১নং ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক পৌর শ্রমিক লীগের সহ-সভাপতি হিসেবে পদোন্নতি হওয়ায় এবং ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে পদোন্নতি হওয়ায়, মংলা পৌর শ্রমিক লীগের অন্তর্ভুক্ত ১ নং ওয়ার্ড ও ৪ নং ওয়ার্ড শ্রমিক লীগের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
একই সাথে আরো ঘোষণা করা হলো যে, আগামী ২৫শে ফেব্রুয়ারি ১ নং ওয়ার্ড ও ২৬ শে ফেব্রুয়ারি ৪ নং ওয়ার্ড শ্রমিক লীগের কমিটি পুনর্গঠন করা হবে।