মিঠাখালী ইউনিয়ন শ্রমিক লীগের নতুন কমিটি ঘোষণা

জাতীয় শ্রমিক লীগ মিঠাখালী ইউনিয়ন শাখার পূর্বের দুই বছর মেয়াদী কমিটি বিলুপ্ত করে, আগামী তিন বছরের জন্য ৪৫ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

নবনির্বাচিত মিঠাখালী শ্রমিক লীগের সভাপতি হিসাবে শেখ নাজমুল হক এবং সাধারণ সম্পাদক হিসাবে ডাঃ প্রিন্স দাসকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সাংঠনিক সম্পাদক হিসাবে মোঃ মোদাচ্ছের কে দায়িত্ব দেওয়া হয়েছে।


Announcement-of-new-committee-of-Mithakhali-Union-Sramik-League

মোংলা শ্রমিক লীগের অফিশিয়াল ফেসবুক ফ্যান পেজ এ এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর জানানো হয়েছে ।

আজ ০৫/০২/২০২৩ তারিখে , মোংলা মামার ঘাটে অবস্থিত শ্রমিক লীগের অস্থায়ী কার্যালয়ে উপজেলা শ্রমিক লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে এবং মিঠাখালী ইউনিয়ন শ্রমিক লীগের নব নির্বাচিত কমিটির সবার উপস্থিতিতে এ কমিটি ঘোষনা করা হয় ।

শেখ নাজমুল হক 


এ সময় মোংলা উপজেলা শ্রমিক লীগের সভাপতি এ এইচ মিলন শিকারী এবং সাধারণ বীর মুক্তি যোদ্ধা বাবু রঞ্জিত কুমার দাস সহ উপজেলা শ্রমিক লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।



উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোংলা পৌর শ্রমিক লীগের সভাপয়ি ফিরোজ শাহ এবং সাধারণ সম্পাদক অনিক চৌধুরী , সাংগঠনিক সম্পাদক আব্দুল্লা হাই সহ অন্যান্য নেতৃবৃন্দ । 

ডাঃ প্রিন্স দাস 

মিঠাখালী ইউনিয়ন শ্রমিক লীগের নব নির্বাচিত সকল নেতাকর্মীদের মোংলা উপজেলা ও পৌর শ্রমিক লীগ এর পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নেতারা একটি শক্তিশালী সাংগঠনিক ও স্মার্ট শ্রমিক লীগ গঠনের প্রত্যাশ করেন।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে, শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে দেশ ও জনগনের জন্য কাজ করার অঙ্গিকার করেন ।

নব নির্বাচিত সভাপতিকে মিষ্টি খাওয়াচ্ছেন -উপজেলা শ্রমিক লীগের সভাপতি এ এইচ মিলন শিকারী  



নব নির্বাচিত সাধারণ সম্পাদক কে মিষ্টি মুখ করাচ্ছেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি এ এইচ মিলন শিকারী ।
নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক কে মিষ্টি মুখ করাচ্ছেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি এ এইচ মিলন শিকারী ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url