মোংলা উপজেলা ও পৌর শ্রমিক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
মোংলা উপজেলা ও পৌর শ্রমিক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
আজ শুক্রবার বিকাল চার ঘটিকায় মোংলা শ্রমিক লীগের অস্থায়ী কার্যালয়ে (মামার ঘাট ,মোংলা পৌরসভা) মোংলা উপজেলা ও পৌর শ্রমিক লীগের বিশেষ যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে । উক্ত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন মোংলা উপজেলা শ্রমিক লীগের সংগ্রামী সভাপতি এ এইচ মিলন শিকারি । স্বাধীনতার ৫২ বছর পর মোংলায় এই প্রথম মোংলায় পূর্নাঙ্গ উপজেলা ও পৌর কমিটি প্রদান করেছে বাগেরহাট জেলা শ্রমিক লীগ।
![]() |
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন মোংলা উপজেলা শ্রমিক লীগের নব নির্বাচিত সংগ্রামী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বাবু রঞ্জিত কুমার দাস। মোংলা পৌর শ্রমিক লীগের নব নির্বাচিত সভাপতি ফিরোজ শাহ এবং সাধারণ সম্পাদক অনিক চৌধুরী সহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ। এ সময়ে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডের নেতৃবৃন্দ ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ সহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা ।
এ সময়ে বক্তারা শ্রমিক লীগকে একটি আধুনিক শক্তিশালী সত্যিকারের শ্রমিকবান্ধব সংগঠন হিসাবে গড়ে তোলার দৃড় প্রত্যয় ব্যক্ত করেন । আগামী নির্বাচনে নৌকার নিরংকুশ বিজয় ছিনিয়ে আনতে নেতা কর্মীরা মাঠ পর্যায়ে কাজ করার কর্মসুচী ও ঘোষণা করেন ।


