মোংলা পৌর মহিলা আঃলীগের সাধারণ সম্পাদিকা এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ
মোংলার প্রখ্যাত শ্রমিক নেতা,মোংলা পোর্ট পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান ও মোংলা বন্দর শ্রমিক সংঘের বার বার নির্বাচিত সভাপতি এবং মোংলা পৌর আওয়ামিলীগের সাবেক সভাপতি মরহুম শাহজাহান শিকারীর সহধর্মীনি, মোংলা পৌর মহিলা আওয়ামিলীগের সাধারন সম্পাদিকা এবং মোংলা উপজেলা শ্রমিকলীগের সংগ্রামী সভাপতি এ এইচ মিলন শিকারী'র মমতাময়ী মা মিসেস দুলালি শিকারী বার্ধক্য জনিত কারনে আজ শুক্রবার ২৮ শে এপ্রিল সকাল ৬ঃ২০ মিনিটে শহরের শিকারী মোড়ের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর ।
মৃত্যুকালে তিনি দুই সন্তান(এক ছেলে, এক মেয়ে) নাতী-নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন ।
মোংলার মহিলা নেত্রী মিসেস দুলালী শিকারীর মৃত্যুতে মোংলার রাজনৈতিক অঙ্গনে এবং সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া বিরাজ করছে ।
মোংলা পৌর মহিলা আঃলীগের সাধারণ সম্পাদিকা মিসেস দুলালী শিকারীর মৃত্যুতে মোংলা পৌর ও উপজেলা আওয়ালীগ, শ্রমিকলীগ,যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ ও মহিলা আওয়ালীগের নেত্রীবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন । এছাড়া বিভিন্ন অরাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন পেশাজীবীর মানুষ গভীর শোক প্রকাশ করেছেন ।
